খুলনা, বাংলাদেশ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ডুমুরিয়ার রংপুরে গানে-গল্পে মান্না দে স্মরণসবার হৃদয়ে মান্না দে, কথা দাও আবার আসবে’ শীর্ষক আয়োজনে মুগ্ধ দর্শক-শ্রোতা

[ccfic]

  অনুপম মল্লিক প্রতিনিধি:- উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী পদ্মশ্রী মান্না দে’র মহাপ্রয়াণ দিবস উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুরে গানে ও গল্পে বিশেষ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রংপুরের ‘সময়ের দাবি’ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ২০২৬ সবার হৃদয়ে মান্না দে, কথা দাও আবার আসবে’।শিক্ষক মহিতোষ বলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ রংপুর ইউনিয়ন চেয়ারম্যান সমরেশ মন্ডল সময়ের দাবি’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল বিশ্বাস। অতিথি শিল্পী হিসেবে অংশ নেন অধ্যাপক পরিমল বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, বেতার টেলিভিশন শিল্পী। দেবদুলাল দত্ত, প্রধান শিক্ষক বটিয়া ঘাটা পাইলট হাই স্কুল।অমিয় মল্লিক বেতার শিল্পী মহিতোষ সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক মনীশঙ্কর মণ্ডল এবং শেখ মোহাম্মদ মহসিন সহ সংগীতানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় উপমহাদেশের কিংবদন্তি শিল্পী মান্না দে’র জীবনের সেরা ও জনপ্রিয় গানগুলো। সুরের মূর্ছনা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে। গানের পাশাপাশি মান্না দে’র সংগীতজীবন, অসাধারণ প্রতিভা ও বাংলা-হিন্দি গানে তাঁর অনন্য অবদান নিয়ে আলোচনা করা হয়।১৯১৯ সালের ১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন মান্না দে। তাঁর প্রকৃত নাম প্রবোধচন্দ্র দে। শাস্ত্রীয় সংগীতে গভীর প্রশিক্ষণ এবং অসাধারণ কণ্ঠের জাদুতে তিনি বাংলা ও হিন্দি সংগীতজগতে স্বতন্ত্র অবস্থান তৈরি কর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT