খুলনা, বাংলাদেশ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

ডুমুরিয়ার আঠারোমাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহতদের মধ্যে ২০ বছর বয়সী যুবকের মৃতদেহ সনাক্ত হয়নি!

[ccfic]

নিজস্ব প্রতিনিধী খুলনা:-

ডুমারিয়ার আঠারোমাইলে যাত্রীবাহি বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন জনের মধ্যে ২০ বছর বয়সী এক যুবকের মৃতদেহ সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে লাশটি সনাক্তকরণে লক্ষে সিআইডি ও পিবিআই পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রটি। মৃতদেহটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রয়েছে। পরিচয় সনাক্ত পূর্বক দুই জনের মৃতদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করেন খর্নিয়াস্থ চুকনগর হাইওয়ে থানা পুলিশ।নিহতরা হলেন-বাস চালক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার দীন মোহাম্মাদের ছেলে সাইফুল ইসলাম (২৬) এবং ট্রাক চালক নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকার সিরাজ উদ্দিন সরদারের ছেলে জিন্নাত মিয়া (৩৯) ও অজ্ঞাতনামা বিশ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় অন্তত ৩০ জন বাসযাত্রী গুরুতর আহত হন বলে জানিয়েছে, আহত বাস যাত্রী শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত যোতিন্দ্র মন্ডলের ছেলে এনজিও কর্মী দেবাশীষ কুমার মন্ডল (৪৫)।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT