খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ।

[ccfic]

 

  সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১৯১ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে দুইলাখ ৮৯ হাজার ৫ শত টাকা।
রবিবার ভোবে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্ত ১২২৩ পিলারের বাংলাদেশের ৫০ গজ ভেতরে পেচাকোণা এলাকায় বিজিবি”র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করেন।অপরদিকে একই সময়ে ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত সুনামগঞ্জের সীমান্তবতী তাহিরপুর উজেলার ৫নং বাদাঘাট ইউপির ১২০৪/৮ সীমান্ত পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর মোকসেদপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২৪ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।অন্যদিকে একই উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের চাঁনপুর বিওপির জোয়ানরা সীমান্তবর্তী ১২০২/৪ পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বারিকের টিলা নামক স্থানে অভিযান চালিয়ে ৯৩ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ১৯১ বোতল মদ জব্দ করা হয়েছে,যার বর্তমান সিজার বাজার মূল্যে দুইলাখ ৮৯ হাজার ৫ শত টাকা। তবে বিজিবি”র সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদের বলেন,মাদকের বিরুদ্ধে সীমান্ত বাহিনী বিজিবি জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করে এবং সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবি”র আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা সর্বত্রভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমাদান প্রত্রিয়াধীন রয়েছে। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৮.১০.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT