
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা
খুলনার ডুমুরিয়ায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সার্বিক নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) আল আমিন মুন্সীর নেতৃত্বে একদল অফিসার ও সঙ্গীয় ফোর্স বরাতিয়া এলাকার ‘মেসার্স নুরজাহান ব্রিকস’-এর সামনে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আবু সাইদ শেখকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবু সাইদ পাইকগাছা থানার সৈয়দখালী এলাকার কপিল উদ্দিন শেখের ছেলে।অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
