খুলনা, বাংলাদেশ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

কেশবপুর থানা পুলিশের অভিযানে ৯ জন গ্রেফতার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলায় ৩ আসামি-সহ ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার (৩ অক্টোবর-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ-এর দিক-নির্দেশনায় থানার সেকেন্ড অফিসার পুলিশ উপ-পরিদর্শক, মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষ, সাইমুন হোসাইন, তারা মিয়া, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রাসেল মাহমুদ, সনাতন মন্ডলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার (৩ অক্টোবর-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টভূক্ত আসামি হাড়িয়াঘোপ গ্রামের ফজর আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৬), একই গ্রামের পীর আলী গাজীর ছেলে কামরুল ইসলাম (৩০), কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তি পাড়া এলাকার আব্দুল করিম এর ছেলে মারিকুল ইসলাম রনি (২৪), আক্তার হোসেনের ছেলে আজমল হোসেন শুভ (৩৪), রাজনগর বাঁকাবর্শী গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৪), মাদারডাঙ্গা গ্রামের নাসিম মোড়ল এর ছেলে শরিফুল ইসলাম (৩৬)।অপর দিকে, এসআই মাসুম বিল্লাহ, মনোজ কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত নাশকতা মামলার আসামি শ্রীরামপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে আতিয়ার রহমান (৪২) কে গ্রেফতার করে। থানার মামলা নং-১৬। অপর দিকে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন অভিযান চালিয়ে চুরির মামলায় সন্দিগ্ধ আসামি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আজিবর সরদার হরফে আবু তাহের এর ছেলে আক্তারুল সরদার আক্তার (৩৬) কে রেজাকাটি এলাকা থেকে গ্রেফতার করে। থানার মামলা নং-১২। এছাড়া ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেব কুমার দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানার নিয়মিত অপহরণ মামলার আসামি বেগমপুর গ্রামের সামাদ মোড়লের ছেলে মিরাজ হোসেন (১৯) কে গ্রেফতার করে। থানার মামলা নং-৩।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT