
শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. আব্দুল্লাহ শেখকে (৩৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৪ অক্টোবর রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মো. আব্দুল্লাহ শেখ তিলডাঙা আদর্শ গ্রামের মো. নওশের আলী শেখের ছেলে। তিনি উপজেলার তিলডাঙা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বিএনপি ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন কালবেলাকে বলেন, হামলা ও লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ২৬ নভেম্বর স্থানীয় বিএনপির দায়ের করা মামলায় তদন্ত করে সন্দেহভাজন হিসেবে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া যায় আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে শনিবার (৪ অক্টোবর) সকালে কারাগারে পাঠানো হয়েছে।
