
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর বড় বাজারের কসাই চান্নির ভেতরে গর্ভে বাচ্চা থাকা একটি ছাগল জবাই করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছাগলটি গর্ভবতী এবং তার পেটে ছিলো দুটি খাসির বাচ্চা—এ বিষয়টি জানা সত্ত্বেও কসাই মতিয়ার সেটি জবাই করে মাংস মানুষের খাওয়ার জন্য প্রস্তুত করছিলেন এবং অভিযোগ রয়েছে, বাচ্চা দুটিকে বালতির ভেতরে লুকিয়ে রাখার চেষ্টা করেন কসাই মতিয়ার।বিষয়টি স্থানীয় জনগণের নজরে এলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। জনগণ টের পাওয়ার পর অভিযুক্ত কসাই সেখান থেকে সরে গিয়ে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, কেশবপুর বড় বাজারের কসাই চান্নির ভেতরে ঘটে যাওয়া এ ঘটনার প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত করা হোক এবং ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ কসাই মতিয়ারের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন বলে জানানো হয়েছে।
