খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

[ccfic]

 

সুনামগঞ্জ নিজস্ব প্রতিনিধি:

বিআইডব্লিউটিএ কর্তৃক ২০২৬-২৭ অর্থ বছরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার লঞ্চঘাট থেকে মান্নানঘাট পূর্ব পর্যন্ত ও ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলাকার সুরমা ও বৌলাই নদীর উভয় পাড়ে এলসি ও বার্দিং আদায়কৃত ইজারাদারকে গত ২৭সেপ্টেম্বর দুটি সমিতির ব্যানারে মানববন্ধনে চাঁদাবাজ বলার প্রতিবাদে ইজারাদারদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।সোমবার বিকালে জামালগঞ্জে বিআইডব্লিউটিএ এর ইজারদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমানের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ ইজারদার জিয়াউর রহৃমান।ইজারদারদের চাঁদাবাজির গডফাদার হিসেবে বিএনপি তিনজন নেতার নাম জড়িয়ে অপপ্রচার করায় উক্ত সংবাদ সম্মেলন তীব্র প্রতিবাদ জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, যুবদলের উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাচনাবাজার ইউপির চেয়ারম্যান মাসুক মিয়া।সংবাদ সম্মেলনে ইজারদার জিয়াউর রহমান বলেন, আমরা বিআইডব্লিউটিএ কর্তৃক প্রাপ্ত বৈধ ইজারাদার। সরকারি নিয়মানুযায়ী প্রতি মে.টন মালামাল ৭০টাকা হিসেবে রিসিটের মাধ্যমে আমাদের কালেক্টারগন টোল আদায় করছেন।কিন্তু সম্প্রতি অবৈধ সুযোগ না দেওয়ায় উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহবায়ক আ.মালিক, স্বাক্ষর সম্বলিত যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান,ও যুগ্ম-আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার-এর ইন্দনে জামালগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গত (২৭সেপ্টেম্বর) জামালগঞ্জে অবস্থিত মিনি স্টোন ক্রাসার মিল মালিক সমিতি ও নৌশ্রমিক সমিতি নামে দুটি সংগঠনের ব্যানারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে এবং মিথ্যা নাটক সাজিয়ে বিআইডব্লিউটিএ ইজারদার ও বিএনপির গুরুত্বপূর্ণ তিন নেতার বিরুদ্ধে অপপ্রচার চালায়।জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, আহবায়ক কমিটির সদস্য শাহ মো.শাহজাহান, উপজলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক মিয়া বলেন, কথিত দুটি সমিতির ব্যানারে গত ২৭সেপ্টেম্বর যে মানববন্ধন ও মিছিল করা হয়েছে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা-বানোয়াট। বিআইডব্লিউটিএ-এর ইজারদারদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT