খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে আসন্ন নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:পরেশ দেবনাথ, 

যশোরের কেশবপুরে সহিংসতামুক্ত আসন্ন স্থানীয় নির্বাচনে মহিলা প্রার্থীদের নিরাপদ অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি এর হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।রোববার (২৭ সেপেম্বর) সকাল ১১টায় সুইডেন দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES) ঢাকা-এর সহযোগিতায় বেসরকারি সংস্থা আরনট এডুকেশন এ্যাণ্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) যশোরের আয়োজনে সংস্থার নির্বাহী পরিচালক দীপালি রানী-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার বালা-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল খায়ের মহালদার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান শেখ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক এম.এ রহমান, সাবাদিক রুহুল আমীন, ইউপি সদস্য নাজমা সুলতানা, শাহানাজ পারভীন প্রমূখ।সভায় উপস্থিত ছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য নারী প্রার্থীগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং সুধী জন। অনুষ্ঠানটি সময়োপযোগী বলে মনে করেন নেতৃবৃন্দরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT