
চুকনগর নিজস্ব প্রতিনিধি
‘নিরাপদ খুলনা চাই’ চুকনগর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ ২৮সেপ্টেম্বর বিকেল ৫টায় তাঁর অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। এ সময় তাঁর চুকনগর বাসভবনে উপস্থিত হয়ে তার সুস্থতার খোঁজখবর নেন কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা, চুকনগর আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি হামদে রহমান আনু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক আল আমিন মোড়ল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মোড়ল, আমির রহমান সরদার, সম্পাদক জাহাঙ্গীর মোড়ল, এবং সাকিবুল হাসান মেরাজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
