খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সুনামগঞ্জের দিরাইয়ের তারাপাশা মিলনবাজারে দু”পক্ষের সংঘর্ষ ৪ রাউন্ড গুলি ছুড়া দোকানপাঠ লুটপাঠ

[ccfic]

 

সুনামগঞ্জ নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাঁপাশা মিলন বাজারে দুই ছাত্রদের মারামারি ঘটনাটি সালিশে নিস্পত্তির বিষয়টি মেনে নিতে না পেরেই পূর্ববিরোধেরে জেরে টংগর গ্রামের ইসমাইল হোসেনের নেতৃত্বে তার লোকজন আগ্নেয়ান্ত্র বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে পাশবর্তী তারাপাশা গ্রামের আব্দুল তাহিত মিয়ার তারাঁপাশা মিলনবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটে। এ সময় ইসমাইল মিয়া ও তার লোকজন আগ্নেয়ান্ত্র দিয়ে ৪ রাউন্ড গুলি বর্ষণ করেন এবং লৃটপাঠ চালিয়ে দেড়লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছেন বলে দোকান মালিক জানান।সোমবার সকাল ১১টায় টংগর গ্রামের ইসমাইল মিয়ার নেতৃত্বে তার লোকজন আগ্নেয়ান্ত্র ও দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে তারাঁপাশা মিলন বাজারে আব্দুল তাহিত মিয়ার দোকানে হামলা ভাংচুর ও লুটপাঠ চালায়,এতে প্রায় দুইলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং বন্দুকের গুলি উদ্ধার করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,তারাঁপাশা গ্রামের পায় একমাস পূর্বে তারাঁপাশা গ্রামের সাদির মিয়ার ছেলে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাইফ মিয়ার সাথে টংগর গ্রামের ইব্রাহিমের ছেলে একই স্কুলের ছাত্রের পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ইব্রাহিম,তার ছেলে ও স্বজনরা মিলে দশম শ্রেণীর শিক্ষাথী সাইফ মিয়াকে স্কুলের ভেতরে ব্যাপক মারধোর করে রক্তাক্ত করেন। এই ঘটনার কয়েকদিন পর সাত গ্রামের মানুষের উপস্থিতিতে সালিশ বৈঠক বসলেও টংগর গ্রামের প্রতিপক্ষ হামলাকারী ইসমাইল ও তার লোকজন সালিশ না মেনে চলে যান। তারপরেও সালিশ বৈঠকে সাত গ্রামের মানুষজন বিষয়টি তাহিত মিয়ার মাধ্যমে নিস্পত্তি করে দেন বলে জানান হামলার শিকার আব্দুল তাহিত মিয়া। এই ঘটনার জেরেই সোমবার সকালে হামলাকারী ইসমাইল খানের লোকজন দুনালা বন্দুক ও দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে আব্দুল তাহিত মিয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা,ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষনিক আহতদের খবর পাওয়া যায়নি।এ ব্যাপারে হামলাকারী ইসমাইল জানান,তিনি নিজেকে অসুস্থ দাবি করে বিষয়টি অস্বীকার করেন।এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT