খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জগদল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২২ অক্টোবরপ্রকাশ হলো নির্বাচনী তফসিল, শুরু হচ্ছে প্রার্থীতা ও মনোনয়ন যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া

[ccfic]

মাগুরা নিজস্ব প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার জগদল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনী কমিটির প্রকাশিত তফসিল অনুযায়ী আগামী ২২ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে সমিতির নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে বিস্তারিত নির্বাচনী তফসিল। এতে মনোনয়নপত্র বিতরণ থেকে শুরু করে দাখিল, যাচাই-বাছাই, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, আপত্তি-আপিল এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।প্রকাশিত তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। পরদিন ২৮ সেপ্টেম্বর একই সময়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৪টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে।এছাড়া প্রাথমিক সদস্য তালিকা নিয়ে আপত্তি ও বিভিন্ন আবেদন গ্রহণ, সদস্যদের আপত্তি-আপিল নিষ্পত্তি এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের জন্যও পৃথক সময়সূচি দেওয়া হয়েছে।
তফসিল অনুযায়ী ৮ অক্টোবর চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হবে। এরপর ২২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে নির্বাচন প্রক্রিয়া।জগদল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমবায় সমিতির নির্বাচন ঘিরে ইতোমধ্যে সদস্যদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন, কারা প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন এবং শেষ তা নিয়েই এখন আলোচনা চলছে সদস্যদের মধ্যে।
নির্বাচন ঘিরে এখন মূল অপেক্ষা—প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার। এরপরই স্পষ্ট হবে জগদল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনী লড়াইয়ের প্রকৃত চিত্র।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT