খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বটিয়াঘাটা উপজেলার ৩০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত :

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এবং বটিয়াঘাটা উপজেলা স্কাউটসের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে থানা হেডঃ কোঃ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলার৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব হলিডের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল-ইভান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলার সম্পাদক দেবদুলাল জোদ্দার এবং বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার সমীর কুমার মণ্ডল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ডিআরসি হুমায়ুন কবির, খুলনা জেলা স্কাউট লিডার আব্দুল্লাহ হাওলাদার, হাবিবুর রহমান, মোজাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক অংশুপতি মল্লিক, যুগ্ম সম্পাদক ধীমান মণ্ডল এবং সহ-সভাপতি পঙ্কজ কুমার মল্লিক, গোলাম আলী আবেদ, সবিতা মণ্ডল, সাহিনা খাতুন, স্বপ্না বিশ্বাস, নরনারায়ণ রায়, শ্যামল বিশ্বাস, শ্যামল রায়, সিদ্ধার্থ শংকর রায়, মিল্টন ঢালী, দুলালী মজুমদার, বিভাষ জোদ্দার, রোজমেরী পান্না, অপর্ণা মণ্ডল ও দীপক বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী এ কাব হলিডেতে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, খেলাধুলা, শারীরিক কসরত ও শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, সহযোগিতার মনোভাব ও দেশপ্রেম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT