খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা জেলা প্রশাসকের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত এর নেতৃত্বে খুলনা জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা সার্কিট হাউস ও অফিসার্স ক্লাব, খুলনা প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ, জেলা স্টেডিয়াম খুলনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ অভিযান পরিচালিত হয়।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়; বরং নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, খুলনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT