
আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি:অনুপম মল্লিক,
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও সুস্থ মানসিক বিকাশে ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এ্যাডহক কমিটির সভাপতি বাবু অপূর্ব কুমার মল্লিকের উদ্যোগে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় এসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাসের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন এ্যাডহক কমিটির সভাপতি অপূর্ব কুমার মল্লিক, সাবেক আহ্বায়ক খুলনা জেলা যুবদল সন্দীপ চ্যাটার্জী, ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আব্দুল সালাম, সদস্য সচিব মোহাম্মদ খোকন তালুকদার, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিদ্যুৎ হালদার, সাবেক সভাপতি ও ইউপি সদস্য চিত্তরঞ্জন জোদ্দার, প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জয় প্রকাশ রায় ও সহকারী প্রধান শিক্ষক অনুদুতি কুমার মন্ডলসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
