খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

[ccfic]

 

সুনামগঞ্জ নিজস্ব প্রতিনিধি:

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে দুইজন সংসদ সদস্যর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ম্বেচ্ছাসেবক দল,কৃষকদল,যুবদল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত হন।রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় এ সময় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী,জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য সচিব এড. মোঃ আব্দুল হক,নাদীর আহমদ,রেজাউল হক,মোঃ আনিসুল হক,আ ত ম মিছবাহ,আবুল কালাম আজাদ,এড. জিয়াউর রহিম শাহীন,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুল,সদস্য সচিব এড. দীপংঙ্কর বণিক সুজিত,শাহজাহান মিয়া,শাহ রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দেশ যখন ক্ষমতায় এসেছে জনগনের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তারা হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন,আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী দেশের ৭০ ভাগ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছেন। তিনি ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষ কার্ড,প্রতিটি পরিবারের অস্বচ্ছল মহিলা প্রধানদের নামে মহিলা ভাতার কার্ডের ব্যবস্থা চালু করেছেন এবং খাল খননের মাধ্যমে কৃষি জমি চাষাবাদে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন। কিন্ত পালিয়ে যওয়া বিগত স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান রকমের ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারা বলেন যেখানের ফ্যাসিস্টের দোসরদের পাওয়া যাবে তাদেরকে ধরে পুলিশের সাছে সোপর্দ করার আহবান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ডের ছোয়া যেন তৃণমূলের মাষের কাছে পৌছে সেই দিকে খেয়াল রাখার আহবান জানান। কোন অপশক্তির অপতৎপরতা রুখে দিতে উপস্থিত নেতাকর্মীদের সজাগ থেকে রাজপথে থাকার আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT