
বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ
বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর-২৬) সকাল ১০ টায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব বজলুর রহমান খান-এর সভাপতিত্বে ও পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের যুগ্ম সম্পাদক মানব মণ্ডল-এর সঞ্চালনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন, লেখক, প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক স্বপন মণ্ডল, কেশবপুর প্রেসক্লাবের আসন্ন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালা, মচারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, উদীচী কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদক, সপ্তসুর একাডেমির পরিচালক অনিমেষ সাহা বাপী প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে অংশ গ্রহণ করে কেশবপুর চারুপীঠ একাডেমি, উদীচী কেশবপুর শাখা সংসদ ও সপ্তসুর একাডেমির শিক্ষার্থীরা। নৃত্য পরিবেশন করে অঙ্কিতা মিত্র। মনোমুগ্ধকর এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন, কেশবপুর ডিগ্রী কলেজের প্রভাষক তাপস কুণ্ড, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক মৌসুমী সরকার, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কালেরকন্ঠ কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খানসহ অভিভাবক বৃন্দ ও সুধিজন। গ্রুপ ৩ টিতে বিজয়ী হয় যথাক্রমে ক বিভাগ থেকে ১ম- সৃজনী মজুমদার মুগ্ধা, ২য়-অদ্রিকা সাহা ও ৩য়-জারা। খ বিভাগ থেকে ১ম-রহিত কুন্ডু, ২য়-লামিসা তাজরী ও ৩য়-অর্ক সাহা। গ বিভাগ থেকে ১ম-অর্পণ সাহা, ২য়-অর্ঘ্য পাইন ও ৩য়- অরিত্র বিশ্বাস। শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করে মাম্পী সাহা, অনন্যা দেবনাথ, প্রত্যায়ী ঘোষ। নানা আয়োজনে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
