খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুরে কীটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতার অবস্হা আশংকাজনক

[ccfic]

সুনামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে নিজেও কীটনাশক পান করেছেন পাষন্ড পিতা সরাফত আলী । এতে তিন অবুঝ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুদের বাবাকে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিসৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ হৃদয় বিদাড়ক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তিন শিশু হলেন, সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার, ছেলে শামিম মিয়া ও তামিম মিয়া। পুলিশ জানায়, শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। আজ শনিবার ভোররাতে তিন সন্তানসহ পাষন্ড পিতা নিজে কীটনাশক পান করার পর ময়মনসিংহে থাকা তার ফুফুকে মোবাইল ফোনে বিষয়টি জানান সরফত আলী। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা পরিবারের লোকজনকে খবর দেন।খবর পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষনা করেন এবং তাদের পিতার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাফত আলীর স্ত্রী প্রবাসে যাওয়া এবং তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া তিন শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT