খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

[ccfic]

নওগাঁ, নিজস্ব  প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইকবাল হাসান শাহ। পারিবারিকভাবে জনপ্রতিনিধিত্ব ও জনসেবার ঐতিহ্যের পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন ইকবাল হাসান শাহ। তিনি পোরশা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পোরশা উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।জনপ্রতিনিধিত্বের পারিবারিক ঐতিহ্য ইকবাল হাসান শাহের পরিবার স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর দাদা মরহুম মোজাফফর রহমান মুজাহাজী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নানা মরহুম আ. বারিক শাহ ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এছাড়া তাঁর বাবা মরহুম মাবুদ বক্স শাহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ছিলেন।পারিবারিকভাবে জনসেবা ও স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত পরিবেশে বেড়ে ওঠার কারণে মানুষের পাশে থেকে কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান ইকবাল হাসান শাহ।আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় নির্বাচনকে সামনে রেখে তিনি তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে সেগুলো নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।ইকবাল হাসান শাহ বলেন, “আমার দাদা, নানা ও বাবা দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের সেবা করে গেছেন। তাঁদের কাছ থেকেই জনসেবার অনুপ্রেরণা পেয়েছি। নির্বাচনে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তেঁতুলিয়া ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই।”আসন্ন নির্বাচনকে ঘিরে তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। ইকবাল হাসান শাহের সমর্থকেরা তাঁকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT