
দিঘলিয়া(খুলনা) প্রতিনিধি মোল্লা ইকবাল হুসাইন
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম কর্মীদের দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।তিনি আরও বলেন, মানুষের কল্যাণ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কর্মীদের নিজ নিজ এলাকায় নিয়মিত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ভূমিকা রাখতে হবে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বারাকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ সওকাত মোড়লের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ রাজু আহম্মাদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহীম।এ ছাড়া জামায়াত মনোনীত বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ দাউদ আলী সরদার, শেখ ফিরোজ হোসেন, হাসান বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইসলামী ছাত্রশিবির দিঘলিয়া পশ্চিম শাখার সভাপতি মোঃ সাকিব শেখসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
