খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ক্যাফে আনপ্লাগ সিজন-১০’ অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।এ সময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও র‌্যাগ ব্যাচের (২২ ব্যাচ) শিক্ষার্থীদের আয়োজনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা সহশিক্ষামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়কে সবসময় মুখরিত রাখে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। এই প্রাণবন্ত অনুষ্ঠানে ’২২ ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT