খুলনা, বাংলাদেশ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভিপি ভূমি বন্দোবস্ত নিয়ে স্থায়ীভাবে বসবাস করলেও উচ্ছেদ করতে ভূমিখেকো বাদল মল্লিকের হুমকিতে সুনামগঞ্জে নারীর সংবাদ সম্মেলন

[ccfic]

সুনামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জের দিরাই উপজেলার চাঁদপুর মৌজার আরএস ৩৪২ খতিয়ানের ১৮৮১ ও ১৮৮২ দাগের মোট ২২ শতক ভিপি ভূমি সরকারের নিকট হতে সম্পূর্ণ বৈধভাবে বন্দোবস্ত নিয়ে এবং নিয়মিত ডিসিআর(খাজনা) পরিশোধ করে মোছাঃ মমতাজ বেগম স্থায়ীভাবে বসবাস করলে ও একটি জালিয়াতি চক্র আইনি অধিকার থেকে বঞ্চিত করতে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের জার্নাল অফিসে তিনি এ সংবাদ সম্মেলন করেন এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে ভূক্তভোগী মোছাঃ মমতাজ বেগম উল্লেখ করেন,ঐসব দাগের ভিপি সম্পত্তি তার পরিবার সরকার থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘকাল ধরে সরকারকে খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় ভূমিদস্যু বাদল মল্লিক,তার সন্ত্রাসী চক্রটি ভূয়া জাল দলিল ও মিথ্যা উত্তরাধিকারী(ওয়ারিশান) সনদ তৈরী করে বিঞ্জ আদালতে অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আপীল ট্রাইব্যুনাল-৩ এ বিভ্রান্তি করছে বলে অিভযোগ করেন তিনি। ঐ চক্রটি বিঞ্জ আদালতকে অন্ধকারে রেখে অর্পিত সম্পত্তি আপীল মোকদ্দমানং-৮৭/২০১৭ এর একটি রায় ও ডিক্রি হাসিল করেন। এই জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়াতে বর্তমানে বিঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালত যার মামলা নং-০৭/২০২৪ ইং এবং বিঞ্জ যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মোকদ্দমা নং-১৪/২০২৪ ইং চলমান রয়েছে। এদিকে জালিয়াতি ও স্বত্ব মামলা বিচারাধীন থাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ মুন্সিখানা থেকে গত ১০/-৩/২০২৬ ইং তারিখে যার স্মারক নং-০৫.৪৬.৯০০০.০২০.২৩.১৭২.২০২৬-২৬২(৩) মূলে দিরাই উপজেলা ভূমি অফিসকে নির্দেশ প্রদান করা হয়েছে আদালতের মামলা দুটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূমির উপর নামজারি কার্যক্রম স্থগিত রাখার জন্য । কিন্তু ভূমিখেকো বাদল মল্লিক ও তার বাহিনী আদালতে মামলা চলমান থাকার পরও দীর্ঘদিন ধরে এই ভূমিতে বসবাসকারী মোছাঃ মমতাজ বেগমকে জোরপূর্বক উচ্ছেদ ও জায়গা দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের জন্য সরকার ও আইন শৃংখলা বাহিনী সহযোগিতা কামনা করছেন। এ সময় উপস্থিত ছিলেন জয় চন্দ্র মল্লিক ও রঞ্জন মল্লিক প্রমুখ।এ ব্যাপারে বাদল মল্লিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্যে জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন,যেহেতু বিঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে তা দেখার একমাত্র এখতিয়ার বিঞ্জ আদালতের। তবে মমতাজ বেগমকে কেউ হুমকি দামকী দিলে উনি থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT