খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

ডুমুরিয়ার রংপুরে ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যান বণিক চালক সমিতির আয়োজনে বর্ণাঢ্য শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা—শত শত নারী-পুরুষের উপস্থিতিতে মঙ্গল প্রার্থনা।

[ccfic]

ডুমুরিয়া আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি:অনুপম মল্লিক,
ডুমুরিয়া উপজেলার রংপুর সাড়াতলা বটতলা বাজারে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ও অর্চনা অনুষ্ঠিত হয়েছে। ইজিবাইক, মোটরসাইকেল ও ভ্যান বাজার সমিতির উদ্যোগে শিল্প ও কারুশিল্পের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরের পূজাকে ঘিরে বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।পূজা অর্চনা, মঙ্গল প্রার্থনা ও সকল জীবের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন ও মঙ্গল প্রার্থনায় অংশ নেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষজন। শত শত নারী-পুরুষ, যানবাহনচালক, বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাড়াতলা বটতলা বাজার সমিতির সভাপতি সমাজসেবক উৎপল মন্ডল, সাধারণ সম্পাদক বিরাজ কান্তি বাগচী, শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আয়োজন কমিটির সভাপতি পঞ্চরাম মন্ডল, ইজিবাইক সমিতির সভাপতি সঞ্জয় মন্ডল, মোটরসাইকেল চালক সমিতির সভাপতি সাধন মন্ডল, সদস্য প্রেম কুমার বৈরাগী, উৎপল মন্ডল ও কার্তিক বাগচীসহ বাজার কমিটি ও বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।পূজায় পৌরহিত্য করেন পুরোহিত সবুজ চ্যাটার্জী। ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে শ্রী শ্রী বিশ্বকর্মা ঠাকুরের পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। যানবাহন ও কর্মজীবনের সঙ্গে যুক্ত মানুষেরা নিজেদের কর্মযান ও যন্ত্রপাতির নিরাপত্তা, সমৃদ্ধি এবং সার্বিক মঙ্গল কামনায় এ পূজায় অংশ নেন।এদিকে রংপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্দিরেও সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা সাড়ম্বরে পালিত হয়েছে। দিনব্যাপী এসব আয়োজনে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিশ্বকর্মা পূজাকে ঘিরে সাড়াতলা বটতলা বাজার যেন পরিণত হয় এক মিলনমেলায়—ধর্মীয় বিশ্বাস, কর্মের প্রতি শ্রদ্ধা আর মঙ্গল কামনায় মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT