খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

[ccfic]

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

যশোরের কেশবপুরে রোগ যন্ত্রণা সইতে না পেরে জোহরা বেগম (৫০) নামের এক মহিলা ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) রাতে পৌর শহরের আলতাপোল শান্তিপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সে উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-৩৯।থানা, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার লক্ষীনাথকাটি গ্রামের বাবুল হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) দীর্ঘদিন ধরে কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তিপাড়া এলাকায় আয়ুব সরদারের বাড়িতে ভাড়া থাকেন। তার একমাত্র ছেলে সিরাজুল ইসলাম চাকরির সুবাদে নোয়াখালীতে থাকেন। জোহরা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক ও শারীরিকভাবে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর-২৬) রাতের খাওয়া দাওয়া শেষে বসতবাড়ীর শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। ১৭ সেপ্টেম্বর ভোরে পাশের ভাড়াটিয়া তাসলিমা খাতুন (২২) ঘুম থেকে উঠে জোহরা বেগমকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু ঘরের ভিতর থেকে তার কোন সাঁড়া শব্দ না পেয়ে তিনি দরজার ফাকা দিয়ে বাঁশের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ওইসময় তাসলিমার ডাক-চিৎকার এলাকাবাসী এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বাঁশের আড়া থেকে তাকে মৃত অবস্থায় নিচে নামিয়ে ফেলেন এবং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গলায় ফাঁস দিয়ে জোহরা বেগমের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT