খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

[ccfic]

ডুমুরিয়া, নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ

খেলার ছলে বাড়ির পাশের ডোবার কাছে গিয়েছিল মাত্র দুই বছরের শিশু জবা বালা। কিন্তু সেই খেলাই যে তার জীবনের শেষ খেলা হবে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ডুমুরিয়ার কৃষ্ণনগর গ্রামে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে শিশুটি।জবা বালা কৃষ্ণনগর গ্রামের সমীর বালার ছোট মেয়ে। পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে কোনো একসময় ডোবার পানিতে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে ডোবা থেকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে নিভে গেছে ছোট্ট প্রাণ।মাত্র দুই বছরের শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার। জবার মৃত্যুর খবরে কৃষ্ণনগর গ্রামজুড়েও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের চোখের পানি ভারী করে তুলেছে পরিবেশ।একটি মুহূর্তের অসতর্কতায় ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ—জবার এই অকাল মৃত্যু আবারও বাড়ির আশপাশের ডোবা-পুকুরের নিরাপত্তা নিয়ে ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT