খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

[ccfic]

বীরগঞ্জ (দিনাজপুর),  নিজস্ব প্রতিনিধি গোকুল চন্দ্র রায়

দিনাজপুরের বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আহমেদ (বেলু মাস্টার)প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম (রিজু) বলেন, “তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি তারা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”তিনি আরও বলেন, মাদকমুক্ত, খেলাধুলাবান্ধব ও সুন্দর পরিবেশের বীরগঞ্জ গড়ে তুলতে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বৃদ্ধি এবং ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস (জুয়েল), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার সাবেক ইউনিয়ন ছাত্র নেতা মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি, ও সাবেক ছাত্রনেতা মোঃ আহসান হাবীব (শামীম) এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ চৌধুরী)।খেলার মাঠ হোক তারুণ্যের ঠিকানা—মাদক নয়, খেলাধুলাই হোক তরুণদের শক্তি। মানুষের পাশে থেকে, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যাক বীরগঞ্জ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT