খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

[ccfic]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।এ সময় আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একই সাথে তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের এ আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন।উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এসআই (নিরস্ত্র) মোঃ আলতাফ হোসেন শাহাদাতবরণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT