
নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ
খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা।১৭ ও ১৮ সেপ্টেম্বর সকলের জন্য উম্মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে।খুলনা বিশ্ববিদ্যালয়ের প্লাস্টিক বোতলের বিনিময়ে বিভিন্ন প্রজাতি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. সালাউদ্দিন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
