খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

[ccfic]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ এন্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।সেশনে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ক্যাপাসিটি বিল্ডিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও লিডারশিপ তৈরিতে গুরুত্ব দিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের সহশিক্ষা কার্যক্রমেও সম্পৃক্ত থাকতে হবে। একটি বিশ্ববিদ্যালয়কে জানতে হলে তার লাইব্রেরিকে জানতে হবে। লাইব্রেরিতে থাকা মূল্যবান রিসোর্স সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা থাকা জরুরি।তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয় দেশসেরা পাঁচ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। একই আয়োজনে ব্যক্তিগত ক্যাটাগরিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্প দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। প্রশিক্ষণে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT