খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় কেএমপি পুলিশ লাইন্সে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। ০২ (দুই) দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় শুভ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।স্বাগত বক্তব্যে কমিশনার মহোদয় বলেন, নির্বাচনে পুলিশকে আইনগতভাবে নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি ভোটের পরিবেশ বজায় রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, বর্তমান প্রশিক্ষণটি মূলত রিক্যাপ অর্থাৎ চাকরি জীবনে অর্জিত অভিজ্ঞতাকে পুনরায় মনে করিয়ে দেওয়া। প্রশিক্ষণ সেশনগুলো গুরুত্বসহকারে গ্রহণ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে সবাই দায়িত্ব পালনে আরও দক্ষ হবেন।০২ (দুই) দিনব্যাপী এই প্রশিক্ষণে নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, আচরণবিধি, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এসময় জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত)-সহ কেএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT