
ডেস্ক :
গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা ও পাথর নিক্ষেপ করে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। রবিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কনস্টেবল মাসুদ নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।পুলিশ জানায়, কেরানীরটেক বস্তি এলাকা থেকে মাদক মামলার আসামি রাহুলকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় রেললাইনের পাথর ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সুযোগে হাতকড়াসহ পালিয়ে যায় রাহুল। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া আসামিকে পুনঃগ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।
