খুলনা, বাংলাদেশ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

ডুমুরিয়ায় নিরাপদ খুলনা চাই-এর উদ্যোগে সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদক

​খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর আয়োজনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ও বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।​এ সময় সভায় উপস্থিত ছিলেন খান শফিকুল ইসলাম, মো. সরোয়ার মোড়ল, হাফেজ মতিয়ার রহমান, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান খান, মনিরুল ইসলাম বিশ্বাস, খান জাহিদ হাসান, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদাউস বিথি, সাফিয়া বেগম, আব্দুল কাদের শেখ, আলী রসুল খান, ইলিয়াজ হোসেন মোল্যা, ফরিদুল রহমান উজ্জ্বল ও আল আমিন শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ডুমুরিয়ার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গঠন এবং মাদক ও অনলাইন জুয়া নির্মূলে জনমত গঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT