খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

জলাবদ্ধতায় বিপর্যস্ত ডুমুরিয়া, কেওড়া সুইস গেট খুলে পানি সরাতে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম কচুরিপানা-পলিতে বন্ধ পানি নিষ্কাশনের পথ, চার ইউনিয়নের মানুষ নেমেছে গেটের মুখ পরিষ্কারে

[ccfic]

ডুমুরিয়া প্রতিনিধি : জি. এম. ফিরোজ, 

জলাবদ্ধতায় বিপর্যস্ত ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা। দিনের পর দিন পানি আটকে থাকায় বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে দেখা দিয়েছে দুর্ভোগ। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠলে এবার কেওড়া সুইস গেট খুলে পানি সরানোর উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।
উপজেলার বরুনা-কেওড়াতলা সুইস গেটের দুই পাশে জমে থাকা কচুরিপানা ও গেটের মুখের পলি স্বেচ্ছাশ্রমে অপসারণ করছেন স্থানীয়রা। সোমবারের এ উদ্যোগে ১ নম্বর ইউনিয়ন, ২ নম্বর রঘুনাথপুর, ৩ নম্বর রুদাঘরা ইউনিয়ন ও জামিরা এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানি সরতে না পারায় রাস্তাঘাট ও বিভিন্ন নিচু এলাকা তলিয়ে রয়েছে। কোথাও কোথাও পানি জমে থাকায় মানুষের চলাচল, কৃষিকাজ ও দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশন না হলে দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর উদ্যোগে সুইস গেটের কপাট খুলে দেওয়া এবং গেটের মুখের প্রতিবন্ধকতা সরানোর কাজ চলছে। এতে বরুনা বিল, বিল তাহলে, চেচুড়ি বিল ও মধুগ্রাম বিলের পানি নিষ্কাশনের পথ সচল হবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্বেচ্ছাশ্রমে উপস্থিত ছিলেন ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জী, ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন, ইউপি সদস্য মো. নুর ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. রেজওয়ান হোসেন মোল্লা, মাহাবুর রহমান গাজী, নাজমুল গাজী, রফিকুল গোলদার, শাহজাহান শেখ, জামিরার ইউপি সদস্য মো. আশরাফ সরদার, রিপন শেখ, বরুনা গ্রামের মজাহিদুল ফকির, মোস্তক চৌধুরী, ইউপি সদস্য মো. মতিয়ার আকুঞ্জী, মো. মহাসিন, আব্দুর রহিম আকুঞ্জী, নুরুল ইসলাম ও মো. মাহাবুর, কবির চৌধুরীসহ স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে কচুরিপানা ও পলি অপসারণ নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সুইস গেট ও পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকর সংস্কার জরুরি। দ্রুত পানি নামাতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপও চান তারা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT