
নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও বাজারের ডিসি সড়কের রাস্তা পরিমাপ কার্যক্রম শুরু হয়েছে।
৬ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১টা থেকে ঈদগাঁও বাজারের দক্ষিণ অংশ হতে এ পরিমাপ শুরু করেছেন ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবদুল জব্বারের নেতৃত্ব একটি টিম।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নোটিশের আলোকে এ কার্যক্রম শুরু হয়েছে ঈদগাঁও বাজারে।
টিমের সদস্যরা ফিতা মেপে ডিসি সড়কের দুই পাশে চিহ্নিত করে লাল দাগের চিহ্নও দিচ্ছেন।
উল্লেখ্য,সড়ক পরিমাপে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নতুন করে কানাঘুষা শুরু হয়েছে।
