
আড়ংঘাটা প্রতিনিধি: অনুপম মল্লিক
ডুমুরিয়ার সদ্য প্রয়াত প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে তাঁর গ্রামের বাড়ি বিল ডাকাতিয়ার প্রত্যন্ত সাড়াভিটা গ্রামে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে তাঁর কাকাতো ভাই ও সাবেক ইউপি সদস্য প্রশান্ত কুমার মণ্ডলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদেহী আত্মার স্মরণে নামসংকীর্তন, ভাগবত আলোচনা ও অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে বক্তারা প্রকৌশলী সুবোধ মণ্ডলের কর্মজীবন, জীবনাদর্শ ও সমাজের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্য করেন বিশিষ্ট সমাজসেবক শিবু পদ জোদ্দার, বিকাশ কুসুম মণ্ডল, চিত্তরঞ্জন জোদ্দার । অনুষ্ঠানে প্রয়াত সুবোধ মণ্ডলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ১২ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল এনজিও কর্মকর্তা প্রবোধ সরকার শহিদ প্রফুল্ল স্মৃতি মঞ্চের আহ্বায়ক অনুপম মল্লিক। অনুষ্ঠানে এলাকার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
