খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  

সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি: সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লং মার্চের মতো কর্মসূচি পালন করাকে অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হলেও দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে আরও কিছুদিন পর এই কর্মসূচি আয়োজন করা যুক্তিসংগত হতো।শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ স্পষ্ট করেন যে, সরকারি দল থেকে রাজপথে বিরোধী দলের বিরুদ্ধে কোনো সংঘাতময় কর্মসূচি দেওয়া হবে না এবং পুরো বিষয়টি জনগণের বিবেকের ওপর ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, জনগণ বোকা নয়, তারা সবকিছু বোঝে এবং সঠিক সময়মতো মূল্যায়ন করবে। সংসদের আগামী অধিবেশনেই দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দিয়ে তিনি জানান, এ বিষয়ে সব দলের নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন, একটি ভঙ্গুর অর্থনীতি ও ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনার পাশাপাশি তিনি উল্লেখ করেন, একটি নির্দিষ্ট দেশের সঙ্গে ৯৮ শতাংশ গ্যাস চুক্তি করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে চরম সংকটে ফেলে যাওয়া হয়েছে।জ্বালানি সংকট সমাধানে নতুন উদ্যোগের কথা জানিয়ে চিফ হুইপ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রতি জনগণকে আগ্রহী করতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে। পাকিস্তান সোলার সিস্টেমে সাফল্য পাওয়ায় বাংলাদেশেও একইভাবে সোলার উদ্যোগ বাস্তবায়ন করে দ্রুত জ্বালানি সংকট মোকাবিলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT