খুলনা, বাংলাদেশ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

[ccfic]

ডেস্ক :

খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুন্ডলী দেখতে পায়। সাথে সাথে তারা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে কাজ করে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।সোনাডাঙ্গা থানার এসআই আমজাদ বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যুক্ত থেকে আগুন নেভানোর কাজ করতে থাকি। তবে কারও কোনো ক্ষতি হয়নি। হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন তার ব্যাগটি আগুনে পুড়ে যায়। এছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি।খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আমরা ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সংবাদ পাই। বয়রার ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তবে এ ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT