খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

‎‎যশোরের কেশবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নারীকে চাপা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভেতরে ঢুকে পড়েছে একটি যাত্রীবাহী পরিবহন। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবহনের হেলপারও আহত হয়েছেন। ‎শুক্রবার (৪ সেপ্টেম্বর-২৬) সকাল প্রায় ৬টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে ঘটে। নিহত রোকেয়া বেগম উপজেলার মধ্যকুলে গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, সকালে যশোরমুখী একটি যাত্রীবিহীন পরিবহন দ্রুতগতিতে মধ্যকুল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথমে সড়কের পাশে হাঁটতে থাকা রোকেয়া বেগমকে চাপা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবহনটি রাস্তার অপর পাশে থাকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের অংশ ভেঙে ভবনের ভেতরে ঢুকে পড়ে। অল্পের জন্য রক্ষা পেল এতিমখানার শিক্ষার্থীরা। মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ গোলাম মোস্তফা জানান, ফজরের নামাজের পর প্রতিষ্ঠানে ১০–১২ জন শিক্ষক-শিক্ষার্থী অবস্থান করছিলেন। গাড়িটি ভবনে ঢুকে পড়লেও সৌভাগ্যবশত প্রতিষ্ঠানের ভেতরে থাকা কেউ হতাহত হননি। তবে ভবনের সামনের অংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হেলপার আহত, চালক পলাতক।দুর্ঘটনায় পরিবহনের হেলপার মানিক ফকির (৪২) আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই পরিবহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিলো। নিহত রোকেয়া বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT