
স্টাফ রিপোর্টার, খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) আয়োজিত এ প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আকুঞ্জির সভাপতিত্বে এবং জাফর আহমেদের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান।বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচি সফল করার আহ্বান জানান।সভায় বিএনপি নেতা মাসুদুল হক, রবিউল ইসলাম বাবলু, আলামিন সরদার, রিয়াজউদ্দিন উকিল, আরতি মহাজন, আসাদুজ্জামান, রহমাতুল্লাহ আকুঞ্জি, মকবুল হোসেন মন্টু, আব্দুল হাই, মমতাজুল ইসলাম, মতিউর রহমান ও শাহিনুর বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
