খুলনা, বাংলাদেশ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

সভাপতি এ কে আজাদ ও সম্পাদক আবু বক্কর কেশবপুর থানা প্রেসক্লাবে দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি গঠন

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুর থানা প্রেসক্লাবে দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর-২৬) কেশবপুর থানা প্রেসক্লাবের আহবায়ক পরেশ চন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কেশবপুর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ (ইকতিয়ার)-কে পুনরায় সভাপতি, পরেশ চন্দ্র দেবনাথকে সিনিয়র সভাপতি, শেখ মোস্তফা কামালকে সহ-সভাপতি, জনাব আবু বক্কর সিদ্দীক-কে সাধারণ সম্পাদক এবং ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কেশবপুর থানা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিট গঠন করা হয়।উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২৬) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত “কেশবপুর থানা প্রেসক্লাবে” অনুষ্ঠিত জরুরী মিটিং-এ উপস্থিত সকলে আলোচ্য বিষয়ের উপর আলোচনা, মতামত ও প্রস্তাব বা সিদ্ধান্তের আলোকে বর্তমান সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সভাপতি এ কে আজাদ (ইকতিয়ার) বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন। একই সাথে উপস্থিত সকল সদস্যদের মধ্য থেকে জনাব পরেশ চন্দ্র দেবনাথ-কে আহবায়ক, জনাব শেখ মোস্তফা কামাল-কে যুগ্ম আহবায়ক ও জনাব আবু বক্কার সিদ্দীক-কে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করেছিলেন। এর পর কয়েকজন সদস্য অন্য প্রেসক্লাবে সদস্যপদ গ্রহন করায় তাদেরকে সর্বসম্মতিক্রমে অব্যাহতি প্রদান করা হয়।নব নির্বাচিত কমিটি “কেশবপুর থানা প্রসক্লাব” এর অগ্রগতি বাড়াতে চেষ্টা করবে। অবশেষে অদ্যকার সভার সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্ত ঘোষনা করেন এবং সদস্যরা ধন্যবাদ জানান।
তারিখঃ
১৮/১০/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT