খুলনা, বাংলাদেশ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মো. আলী আসগর লবি ও তার সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনায় ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজ শেষে মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। এ সময় সংসদ সদস্য মো. আলী আসগর লবি ও তার সহধর্মিণীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার শহিদুল ইসলাম শহিদ, হযরত আলী মোড়ল, আব্দুল মালেক বিশ্বাস, আফসার, মিজানুর রহমান, মিনারুল ইসলাম, জাফর উল্লা মিঠু, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, জাহিদ, মতিয়ার রহমান, ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান বাবলা, আতিয়ার রহমান, আব্দুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT