খুলনা, বাংলাদেশ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

ধলেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় আহত রূপসার সাংবাদিক মান্নান শেখ

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

২৮ আগস্ট, শুক্রবার ধলেশ্বরী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন খুলনার রূপসা উপজেলার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবুল মান্নান শেখ। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলেশ্বরী টোল প্লাজার প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।শুক্রবার ধলেশ্বরী এলাকায় চলাচলের সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। আহত অবস্থায় তাকে দ্রুত টোল প্লাজা সংলগ্ন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আবুল মান্নান শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হতে পারে।আবুল মান্নান শেখ রূপসা উপজেলার একজন পরিচিত ও জনপ্রিয় সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন নিয়ে কাজ করছেন। তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন। রূপসার সাংবাদিক দের পক্ষ থেকেও তার সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।সাংবাদিক সমাজ ও এলাকাবাসী আবুল মান্নান শেখের আশু সুস্থতা কামনা করছেন। ফি আমানিল্লাহ্।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT