খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ তেরখাদার কিশোর রায়হান

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি মাদ্রাসা থেকে আবু দারদা ওরফে রায়হান (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত সপ্তাহেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ রায়হান খুলনার তেরখাদা উপজেলার হারিখালী গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে বটিয়াঘাটার দারে আরকান মাদ্রাসা, ছাচিবুনীয়া তে লেখাপড়া করতো।পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ৪ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে মাদ্রাসা থেকে গোসলের উদ্দেশ্যে সাদা পাঞ্জাবি পরে বের হয় রায়হান। এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।স্বজনরা সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো খবর পায়নি।নিখোঁজের বিষয়ে রায়হানের পরিবার স্থানীয়ভাবে মাইকিং ও খোঁজাখুঁজি করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিখোঁজ সংবাদ প্রচার করছেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রায়হানের সন্ধান পেয়ে থাকেন তবে 01915585279 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি তারা থানায় অবহিত করেছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT