খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘চাকুরি মেলা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে

[ccfic]

নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনায় বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘চাকুরি মেলা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে গল্লামারীস্থ সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং যুব উন্নয়ন অধিদপ্তর খুলনা যৌথভাবে এই মেলার আয়োজন করে। স্থানীয় তরুণ-তরুণী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি মেলবন্ধন তৈরির উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনের পর তিনি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সাথে কথা বলেন।মেলায় আরএফএল, প্রাণ, হামকো, আকিজ গ্রুপ ও নিরাপদ খুলনা চাই, কেয়ারসহ দেশের বেশ কয়েকটি নামী করপোরেট প্রতিষ্ঠান এবং ট্রেনিং সেন্টার স্টল নিয়ে অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি নিজ হাতে সিভি জমা দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথা বলে নিজেদের উপযোগী কাজের সুযোগ সম্পর্কে জানার সুযোগ পান। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা এবং বিসিকের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।মেলা চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক বা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শতাধিক চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়। নবনিযুক্ত কর্মীদের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, বেকারত্ব দূরীকরণে এ ধরনের মেলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে এবং আগামীতেও তরুণদের কর্মসংস্থানে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT