
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুরে মিথ্যা দোষারোপ করে বেধড়ক মারপিটে কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ইকতিয়ার-এর দুই ছেলে গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে বড় ছেলে মুশফিক আজাদ প্রান্ত (২৬) বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং ছোট ছেলে মাহিন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ আগস্ট-২৬) দুপুরে পৌর শহরের থানার মোড় সংলগ্ন এলাকায় সুমন বিশ্বাসের চা ও ক্যারাম বোর্ডের দোকানে। এ ঘটনায় আহতদের পিতা এ.কে আজাদ ইকতিয়ার বাদী হয়ে আলতাপোল এলাকার জাহিদ বিশ্বাস (৩০) আবু সাঈদ বিশ্বাস (১৯) ও সোহাগ হোসেন বিশ্বাস (৩২) এর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
