
মোল্লা জাহাঙ্গীর আলম :
বাগেরহাটে মাদক ও জাল টাকার বিরুদ্ধে বিশাল সাফল্য। জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫ টি ছুরি ও ৯০ হাজার টাকার জাল নোটসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ২৬ আগস্ট ২০২৬ দিনব্যাপী বাগেরহাট সদর থানার নাগেরবাজার ও খান জাহান আলী (রা.) মাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার এলাকাসহ আশপাশের সমস্ত গমনাগমনের পথ ব্লকেড করে অভিযান শুরু করে বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা।অভিযানকালে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে ব্যক্তিদের দেহ তল্লাশী এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশী চালানো হয়।এসময় বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন.বিষ্ণু রবি দাস (৩৫) পল্টু রবি দাস (৩৫) জয় রবি দাস (২৫) মো. রিফাত (২৪) সিরাজ (২০) বিপ্লব মিস্ত্রী (৩৬) নিমাই সাহা (৪০) পলি (৪৫)।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া ওজন ২০০ গ্রাম গাঁজা, ০৪ লিটার চোলাই মদ এবং অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত ৫৫ টি ছুরি।মাজার এলাকায় জাল টাকাসহ গ্রেফতার ৩ এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রা.) মাজার সংলগ্ন পুকুর পাড় থেকে জাল নোটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন. মো. আকলাস ভুইয়া (৫৫) আশিকুর রহমান মোল্লা (২৩) মো. শিবলু ফকির (২৪) তাদের কাছ থেকে প্রত্যেকটি ১০০০ টাকার ৯০টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ৯০,০০০ টাকা।ধৃত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল টাকার মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।বাগেরহাট জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, মাদক ও অপরাধ নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
