খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেশবপুরে বিপুল পরিমানে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট-২৬) দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ উদ্যোগে কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে আনুমানিক ৩’হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত জনাব মোঃ মিশকাতুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ মিয়াজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, ইউনিয়ন আনসার দলনেতা ও কমান্ডারগন।সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস জানান, সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে জানতে পেরে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক তিন হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিশকাতুল ইসলাম-এর নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছের প্রজনন ব্যহত হওয়ার পাশাপাশি দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে।এলাকাবাসী ও সচেতন মহল পদ্মবিলসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ জাল দিয়ে ছোট মাছ ও পোনা নিধন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT