খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়া থেকে খুলনায় জোড়া খুনের দুই আসামি গ্রেপ্তার

[ccfic]

ডেস্ক :

খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচড়া থানার হরিণটানা বালুর মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে মঞ্জুরুল নামের এক যুবককে হত্যা করে। এই ঘটনার পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের অপর এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই দ্বিতীয় এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।জোড়া হত্যাকাণ্ডের পর জড়িতরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এসব ঘটনায় লবণচড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়।পরবর্তীকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ফারুক ও কদরকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জোড়া খুনে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT