খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসমাইল শেখ হত্যা মামলায় অস্ত্র ও বিভিন্ন অপরাধ সরঞ্জাম সহ আটক ৩

[ccfic]

খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর মোঃ ইসমাইল শেখ (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে খুলনা সদর থানা পুলিশ।গত ৩১ জুলাই ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০.০৫ ঘটিকায় খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মোঃ ইসমাইল শেখ (৩৫)-কে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়।ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় ২৩ আগস্ট ২০২৬ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামি মোঃ ফারদিন খান (২৪)-কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মোঃ রায়হান মোল্লা (২৪) ও মোঃ সাইফুল হাওলাদার (২৪)-কে গ্রেফতার করা হয়।অভিযানে উদ্ধারঃ- ১। ০১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ০৩ রাউন্ড গুলি ২। ০৩টি তাজা শর্টগানের কার্তুজ ৩। বিভিন্ন মোবাইল অপারেটরের ০৯টি সিমকার্ড ৪। B-COMPANY গ্রুপের সদস্যদের ব্যবহৃত ০৫টি গেঞ্জি (যার সামনের পাশে ইংরেজীতে B-COMPANY এবং সিংহের মাথার লোগো আছে, পিছনে দোয়া মে ইয়াদ রাখনা, সৌজন্যে নবাব লেখা আছে (যাহা B-COMPANY গ্রুপের সদস্যগণ লোগো চিহ্ন হিসাবে ব্যবহার করে)।৫। ০৩টি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট ৬। ০১টি কালো রঙের কলেজ ব্যাগ ৭। ০১টি চামড়ার ছোট পার্স উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে।উল্লেখ্য যে, আসামী মোঃ ফারদিন খান(২৪) এর বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য মামলা সহ সর্বমোট ০৭(সাত) টি মামলা, আসামী মোঃ রায়হান মোল্লা(২৪) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আসামী মোঃ সাইফুল হাওলাদার(২৪) এর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা, সহযোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।অপরাধ যতই পরিকল্পিত হোক, অপরাধী যতই সংঘবদ্ধ হোক আইনের দীর্ঘ হাত তাকে খুঁজে বের করবেই।জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় খুলনা মহানগর পুলিশের অভিযান অব্যাহত থা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT