খুলনা, বাংলাদেশ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদে অবৈধ যানবাহন চলাচল রোধ ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।সোমবার (২৪ আগস্ট) ঈদগাঁও উপজেলার  ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।প্রশাসন সূত্র মতে, উক্ত সড়কে অবৈধ টমটম, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের মাধ্যমে শৃঙ্খলা ভঙ্গ করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এসময় তাৎক্ষণিকভাবে ১২জন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিকে ১২,০০০ (বারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদানও আদায় করা হয়। ​অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার বাহিনীর একটি চৌকস টিম সক্রিয়ভাবে সহযোগিতা করেন।জনস্বার্থে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ঈদগাঁও উপজেলাবাসীর সার্বিক স্বার্থ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT